মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০১৯ ইং
মহেশপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর ৫৮ বিজিবি সীমান্ত এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬৪ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। গতকাল সোমবার বিকেলে খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রোববার ও সোমবার খালিশপুর ৫৮ বিজিবির টহল দলের সদস্যরা জীবননগর উপজেলার গয়েশপুর, গোয়ালপাড়া, ধোপাখালী ও নবদুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। এ সময় বিজিবি কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান