মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ইজিবাইক উল্টে তিনজন আহত

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০১৯ ইং
মেহেরপুরে ইজিবাইক উল্টে তিনজন আহত
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলাধীন রাজনগর দিনদত্ত নামক স্থানে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন হাতিকাটা গ্রামের আনোয়ারের স্ত্রী ইতি খাতুন (৩০), চুয়াডাঙ্গা গোরস্থানপাড়ার নুরু মোল্লার স্ত্রী সহিদা খাতুন (৪৫) ও তাঁর মেয়ে মিম (১৮)। তাঁদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি ছাগল বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে তাঁরা এ দুর্ঘটনার শিকার হন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান