আতশবাজি ফোটাতে গিয়ে শিশু আহত
- আপলোড তারিখঃ
০৮-০৬-২০১৯
ইং
প্রতিবেদক, নতিপোতা:
ঈদের দিন আতশবাজি ফোটাতে গিয়ে আলমগীর হোসেন আলম নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। তাকে ঢাকা পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঈদের দিন বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে রাস্তার আতশবাজি ফোটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শিশু আলম দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের ভগিরথপুর পুরাতনপাড়ার মহন আলীর ছোট ছেলে। সে ভগিরথপুর বাজারের বিজলী হার্ডওয়্যারে লেদে কাজ করে। গুরুত্বর আহত শিশু আলমকে পরিবারের সদস্যরা প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করে।
কমেন্ট বক্স