আতশবাজি ফোটাতে গিয়ে শিশু আহত

আপলোড তারিখঃ 2019-06-08 ইং
আতশবাজি ফোটাতে গিয়ে শিশু আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, নতিপোতা: ঈদের দিন আতশবাজি ফোটাতে গিয়ে আলমগীর হোসেন আলম নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। তাকে ঢাকা পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঈদের দিন বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে রাস্তার আতশবাজি ফোটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শিশু আলম দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের ভগিরথপুর পুরাতনপাড়ার মহন আলীর ছোট ছেলে। সে ভগিরথপুর বাজারের বিজলী হার্ডওয়্যারে লেদে কাজ করে। গুরুত্বর আহত শিশু আলমকে পরিবারের সদস্যরা প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)