কেক কাটলেন এমপি খোকনসহ বিশিষ্টজনেরা
- আপলোড তারিখঃ
০১-০৬-২০১৯
ইং
মেহেরপুর গাংনীতে বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাংনী অফিস:
গাংনীতে বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গাংনী প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহ্যিতিক রফিকুর রশীদ রিজভী, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার পিপিএম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, সাংবাদিক মজনুর রহমান আকাশ, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় টিভির মেহেরপুর প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা ও পরিচালনায় ছিলেন, সাংবাদিক মাজেদুল হক মানিক।
কমেন্ট বক্স