কেক কাটলেন এমপি খোকনসহ বিশিষ্টজনেরা

আপলোড তারিখঃ 2019-06-01 ইং
কেক কাটলেন এমপি খোকনসহ বিশিষ্টজনেরা ছবির ক্যাপশন:
মেহেরপুর গাংনীতে বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন গাংনী অফিস: গাংনীতে বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গাংনী প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহ্যিতিক রফিকুর রশীদ রিজভী, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার পিপিএম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, সাংবাদিক মজনুর রহমান আকাশ, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় টিভির মেহেরপুর প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা ও পরিচালনায় ছিলেন, সাংবাদিক মাজেদুল হক মানিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)