ডাকবাংলায় একই পরিবারের ৫টি গরু চুরি!
- আপলোড তারিখঃ
২৪-০৫-২০১৯
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঈদকে সামনে করে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় চোর সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। গত বুধবার রাতে উপজেলার উত্তর নারায়ণপুর ব্রাকপাড়া থেকে একই পরিবার বাবু ও কাউছারের গোয়াল থেকে ৫টি গাভী গরু চুরি হয়েছে। ভুক্তভোগী বাবু জানান, ‘আমি কিস্তির টাকা দিয়ে গরু কিনেছিলাম, কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে আমার ও আমার বাবার গরু চুরি হয়ে গেছে। যার বর্তমান মূল্য প্রায় ৪ লাখ টাকা।’ সম্প্রতি ১ মাসের ব্যবধানে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে এই এলাকায়। যার মধ্যে একটি এজেন্ট ব্যাংক্। কিন্তু সংবদ্ধ চোরচক্র রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ জানান, ‘বিষয়টি শুনেছি চোর ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’
কমেন্ট বক্স