ডাকবাংলায় একই পরিবারের ৫টি গরু চুরি!

আপলোড তারিখঃ 2019-05-24 ইং
ডাকবাংলায় একই পরিবারের ৫টি গরু চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঈদকে সামনে করে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় চোর সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। গত বুধবার রাতে উপজেলার উত্তর নারায়ণপুর ব্রাকপাড়া থেকে একই পরিবার বাবু ও কাউছারের গোয়াল থেকে ৫টি গাভী গরু চুরি হয়েছে। ভুক্তভোগী বাবু জানান, ‘আমি কিস্তির টাকা দিয়ে গরু কিনেছিলাম, কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে আমার ও আমার বাবার গরু চুরি হয়ে গেছে। যার বর্তমান মূল্য প্রায় ৪ লাখ টাকা।’ সম্প্রতি ১ মাসের ব্যবধানে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে এই এলাকায়। যার মধ্যে একটি এজেন্ট ব্যাংক্। কিন্তু সংবদ্ধ চোরচক্র রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ জানান, ‘বিষয়টি শুনেছি চোর ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)