সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদত ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় আহত-৩

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৯ ইং
ঝিনাইদত ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় আহত-৩
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের ডাকবাংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুত্বর আহত হয়। আহতরা হলেন- মাগুরাপাড়ার মশিয়ারের ছেলে অনিক (২২), নারায়ণপুরের রশিদের ছেলে রাহুল (১৭), একই গ্রামের বিদ্যুৎ মিস্ত্রী নুর আলমের ছেলে মাহফুজ গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতদের মধ্যে মাহফুজকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় তার ডানহাতটি ভেঙ্গে গেছে বলে জানা যায়। এদিকে, অনিক ও রাহুলকে নিকটস্থ ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান