প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহের ডাকবাংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুত্বর আহত হয়। আহতরা হলেন- মাগুরাপাড়ার মশিয়ারের ছেলে অনিক (২২), নারায়ণপুরের রশিদের ছেলে রাহুল (১৭), একই গ্রামের বিদ্যুৎ মিস্ত্রী নুর আলমের ছেলে মাহফুজ গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতদের মধ্যে মাহফুজকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় তার ডানহাতটি ভেঙ্গে গেছে বলে জানা যায়। এদিকে, অনিক ও রাহুলকে নিকটস্থ ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।
