আলমডাঙ্গায় চার মাদকব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৩-০৪-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আলমডাঙ্গা ক্যানেলপাড়া ও জামজামি থেকে চার মাদকব্যবসায়ীকে আটক করেছে। আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা, এএসআই শহিদুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানেলপাড়ার নিমাই অধিকারির ছেলে লিটন কুমার অধিকারিকে (৩৪) ৬ পিস ইয়াবাসহ আটক করে। অপরদিকে, উপজেলার জামজামি থেকে মিজানুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (২০), মহসিন শাহর ছেলে সামসুল বিল্লাহ (২০), শ্রী শুসান্ত কুমারের ছেলে শ্রী জয় কুমারকে (১৮) ৭ পুরিয়া গাঁজাসহ আটক করেছে। গতকাই তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স