আলমডাঙ্গায় চার মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-04-23 ইং
আলমডাঙ্গায় চার মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আলমডাঙ্গা ক্যানেলপাড়া ও জামজামি থেকে চার মাদকব্যবসায়ীকে আটক করেছে। আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা, এএসআই শহিদুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানেলপাড়ার নিমাই অধিকারির ছেলে লিটন কুমার অধিকারিকে (৩৪) ৬ পিস ইয়াবাসহ আটক করে। অপরদিকে, উপজেলার জামজামি থেকে মিজানুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (২০), মহসিন শাহর ছেলে সামসুল বিল্লাহ (২০), শ্রী শুসান্ত কুমারের ছেলে শ্রী জয় কুমারকে (১৮) ৭ পুরিয়া গাঁজাসহ আটক করেছে। গতকাই তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)