সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির শপথগ্রহণ

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৯ ইং
চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির শপথগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার একমাত্র কম্পিউটার ও মোবাইল সামগ্রি ক্রয়বিক্রয় এবং মেরামতের মার্কেট ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথগ্রহণ করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এ শপথগ্রহণ সভা অনুষ্ঠিত হয়। কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. গিলবার্ট বাপী রায়সহ ৯ জন কার্যকরী কমিটির সদস্যকে শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোহা. শাহজাহান আলী। শপথগ্রহণকারী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মহররম আলী, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক আজম আলী, প্রচার ও ক্রীড়া সম্পাদক রাজু আহামেদ, সদস্য হেলাল উদ্দিন বিশ্বাস, এস.এম মানিক ও হীরন উর রশিদ শান্ত। এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার অধ্যাপক শেখ সেলিম, বোরহান উদ্দিন আহমেদ এবং এ্যাড. মানিক আকবর। নির্বাচিতরা আগামী ৩বছর স্বপদে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান