ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার একমাত্র কম্পিউটার ও মোবাইল সামগ্রি ক্রয়বিক্রয় এবং মেরামতের মার্কেট ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথগ্রহণ করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এ শপথগ্রহণ সভা অনুষ্ঠিত হয়। কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. গিলবার্ট বাপী রায়সহ ৯ জন কার্যকরী কমিটির সদস্যকে শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোহা. শাহজাহান আলী। শপথগ্রহণকারী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মহররম আলী, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক আজম আলী, প্রচার ও ক্রীড়া সম্পাদক রাজু আহামেদ, সদস্য হেলাল উদ্দিন বিশ্বাস, এস.এম মানিক ও হীরন উর রশিদ শান্ত। এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার অধ্যাপক শেখ সেলিম, বোরহান উদ্দিন আহমেদ এবং এ্যাড. মানিক আকবর। নির্বাচিতরা আগামী ৩বছর স্বপদে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
