মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মিলবে ফ্রি সেবা

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০১৯ ইং
আজ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মিলবে ফ্রি সেবা
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড বিভিন্ন আলোকসজ্জ্বায় সুসজ্জিত করা হয়েছে। এ উপলক্ষে সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে থাকছে হাসপাতালের বহির্বিভাগ ও ইমারজেন্সিতে মিলবে ফ্রি সেবার কার্যক্রম, আলোচনা সভা ও দুপুরে প্রত্যেক ভর্তি রোগীদের জন্য উন্নত মানের খাবার সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি। গতকাল শনিবার রাতেই হাসপাতালটির শিশু ওয়ার্ডে লাইটিংসহ বিভিন্ন ফেস্টুনে রাঙানো হয়। রাতেই চুয়াডাঙ্গা সিভিল সার্জন শিশু ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে আজ (১৭ মার্চ) সব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগ ও জরুরী বিভাগগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার