সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গা শহরে ক্লিনিক ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে আগামী ৪৮ ঘণ্টা জেলার সব চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখা। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই কর্মসূচি চলবে।


বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. হাসানুজ্জামান নূপুর বিষয়টি নিশ্চিত করেছেন।


একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলার সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৪৮ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট মালিক সমিতিগুলো। তবে এ সময় সরকারি হাসপাতালের চিকিৎসাসেবাসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।


এর আগে গত শনিবার চুয়াডাঙ্গা শহরের উপশম নার্সিংহোমে অস্ত্রোপচারের সময় বিএনপির এক নেতার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ক্লিনিকটিতে ভাঙচুর চালান দলীয় নেতা-কর্মী ও স্থানীয়রা। ঘটনার পর থেকে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ রয়েছে।


এ ঘটনায় চিকিৎসক ও ক্লিনিকে হামলা-ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসকদের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, উপশম নার্সিংহোমে রোগীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা