সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক রাজিব হাসান কচিকে দেখতে হাসপাতালে বিশিষ্টজনেরা

এনজিওগ্রাম শেষে আজ হার্টে পরানো হতে পারে রিং
  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৬ ইং
সাংবাদিক রাজিব হাসান কচিকে দেখতে হাসপাতালে বিশিষ্টজনেরা

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার দুপুরে তাকে দেখতে মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে যান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির সভাপতি তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ সাইফুল ইসলাম ও জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেনসহ বিশিষ্ট জনেরা।


হাসপাতালে তারা চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তারা রাজীব হাসান কচির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।


জানা গেছে, গত বুধবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সাংবাদিক রাজিব হাসান কচি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। বর্তমানে তিনি মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সোমবার সাংবাদিক রাজীব হাসান কচির এনজিওগ্রাম করার কথা রয়েছে। এনজিওগ্রামের রিপোর্ট ভালো এলে সন্ধ্যার পর তার হার্টে রিং (স্টেন্ট) বসানোর প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে। রাজীব হাসান কচির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গার সাংবাদিক, সহকর্মী, শুভাকাক্সক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার পরিবার এবং দৈনিক আজকের খাসখবর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চায়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা