
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার বিশিষ্ট কন্ট্রাক্টর জবেদ আলীর ছোট ছেলে চুয়াডাঙ্গার কৃতি সন্তান আব্দুস সাত্তারের দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় নামাজের জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে পরিবারের সকল সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে দাফনকার্য সম্পন্ন হয়। আগামীকাল সোমবার বাদ আছর কোর্ট মোড়স্থ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। উল্লেখ্য, চুয়াডাঙ্গার এই কৃতি সন্তান আব্দুস সাত্তার গত ৪ অক্টোবর বোতসোনিয়ার রাজধানী গ্যাববনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন ছিলেন। ২ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় তিনি চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সমীকরণ প্রতিবেদন