চুয়াডাঙ্গা কৃতি সন্তান প্রবাসী আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন: কাল দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2016-12-11 ইং
চুয়াডাঙ্গা কৃতি সন্তান প্রবাসী আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন: কাল দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

`20161210_103626`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার বিশিষ্ট কন্ট্রাক্টর জবেদ আলীর ছোট ছেলে চুয়াডাঙ্গার কৃতি সন্তান আব্দুস সাত্তারের দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় নামাজের জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে পরিবারের সকল সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে দাফনকার্য সম্পন্ন হয়। আগামীকাল সোমবার বাদ আছর কোর্ট মোড়স্থ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। উল্লেখ্য, চুয়াডাঙ্গার এই কৃতি সন্তান আব্দুস সাত্তার গত ৪ অক্টোবর বোতসোনিয়ার রাজধানী গ্যাববনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন ছিলেন। ২ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় তিনি চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)