দর্শনায় গাঁজাসহ আতোর গ্রেফতার
- আপলোড তারিখঃ
২৬-০২-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনা বাসস্ট্যান্ড থেকে আতোর আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোল্লা সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পৌরসভাস্থ বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ে। এ সময় চৌরাস্তা মোড়ের শিমুল গাছের নীচ থেকে আতোর আলী নামের এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকালই তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স