দর্শনায় গাঁজাসহ আতোর গ্রেফতার

আপলোড তারিখঃ 2019-02-26 ইং
দর্শনায় গাঁজাসহ আতোর গ্রেফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা বাসস্ট্যান্ড থেকে আতোর আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোল্লা সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পৌরসভাস্থ বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ে। এ সময় চৌরাস্তা মোড়ের শিমুল গাছের নীচ থেকে আতোর আলী নামের এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকালই তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)