আলমডাঙ্গায় ছাগল যাওয়াকে কেন্দ্র করে মা-মেয়েকে জখম
- আপলোড তারিখঃ
২৩-০২-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার মাদারহুদা গ্রামে কলা ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক রেবা দাশ ও তার মেয়ে চয়না দাশকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। জখম ওই দু’জনকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের লতিফের ছেলে রফিকুল ইসলামের কলা ও পেপে ক্ষেতে একই গ্রামের কার্ত্তিক দাশের একটি ছাগল প্রবেশ করে। এ সময় রফিকুল ইসলাম ছাগলটা ধরে নিয়ে যাওয়ার সময় চায়না দাশ তাকে জানায়, ধরে নিয়ে যাবেন যান, গাভির ছাগল পেটে যেনো না লাগে। এ কথা শুনে রফিকুল তাকে গালাগালি করে মারপিট করে। এ সময় মেয়েকে রক্ষা করতে গেলে রেবা দাশকেও নিরিং দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমেন্ট বক্স