আলমডাঙ্গায় ছাগল যাওয়াকে কেন্দ্র করে মা-মেয়েকে জখম

আপলোড তারিখঃ 2019-02-23 ইং
আলমডাঙ্গায় ছাগল যাওয়াকে কেন্দ্র করে মা-মেয়েকে জখম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মাদারহুদা গ্রামে কলা ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক রেবা দাশ ও তার মেয়ে চয়না দাশকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। জখম ওই দু’জনকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের লতিফের ছেলে রফিকুল ইসলামের কলা ও পেপে ক্ষেতে একই গ্রামের কার্ত্তিক দাশের একটি ছাগল প্রবেশ করে। এ সময় রফিকুল ইসলাম ছাগলটা ধরে নিয়ে যাওয়ার সময় চায়না দাশ তাকে জানায়, ধরে নিয়ে যাবেন যান, গাভির ছাগল পেটে যেনো না লাগে। এ কথা শুনে রফিকুল তাকে গালাগালি করে মারপিট করে। এ সময় মেয়েকে রক্ষা করতে গেলে রেবা দাশকেও নিরিং দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)