বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হরিশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘরে আগুন সেনা সদস্য তোতা ও জুলহোসেনের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০১৬ ইং
চুয়াডাঙ্গার হরিশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘরে আগুন  সেনা সদস্য তোতা ও জুলহোসেনের বিরুদ্ধে অভিযোগ

`ddd`

শহর প্রতিবেদক/তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর দক্ষিণপাড়ায় মৃত আলম মন্ডলের পুত্র মোবারক হোসেনের (৭২) ঘরে আগুনের দায়ে বদর উদ্দীনের দুই ছেলে সেনা সদস্য তোতা ও জুল হোসেন (৩৩) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকাল রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা মৃত আলম মন্ডলের ছেলে মোবারকের ঘরের চালে আগুন দেয়। তৎক্ষাণিক টের পেয়ে সবাই ঘর থেকে বাহির হয়ে আসে। পরে গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও মোবারকের ঘরে থাকা টিভি, ফ্যান, আলমারি, পোশাকসহ প্রায় লক্ষাধিক টাকার মালপত্র আগুনে পুড়ে যায়। এবিষয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠছে চাচাতো ভাই বদর উদ্দীনের ছেলে সেনা সদস্য তোতা ও জুল হোসেনের বিরুদ্ধে। মোবারকের ছেলেসহ ৯জন সমীকরণকে লিখিত অভিযোগ দিয়ে বলেন, তোতা ও এর ভাই জুল ছাড়া আমার ঘরে কেউ আগুন দেয় নি। ওরা দুই ভাই আমার ঘরে আগুন দিয়েছে। আমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছে। তবে মোবারক ভাতিজাকে ২০১৫ সালের মে মাসে খুনের দায়ে চুয়াডাঙ্গা জেল হাজতে আছেন। এদিকে সেনা সদস্য তোতার সাথে ফোনে যোগাযোগ করা হলে তোতা বলেন, এক বছর আগে ওরা আমার ভাই কে শাবল দিয়ে খুন করেছে। এবার আমার চাকরি নিয়ে টানাটানি করছে। আমার চাকরি নষ্ট করতে চাইছে। ওদের ঘরে আমি আগুন দেই নি। এমন কাজ আমি বা আমার পরিবারের কেউ করতে পারে না। জানা গেছে, প্রায় এক বছর আগে থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর দক্ষিণপাড়ার বদর উদ্দীনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি আব্দুর রাজ্জাকের (৩৪) সাথে হরিশপুর হাটে ১০ কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। দুঃসম্পর্কের চাচা বছির উদ্দীনের ছেলে ইউনুচের। এরই জের ধরে ২০১৫ সালের ১৬ই মে চাচা ইউনুচের হাতে ভাতিজা রাজ্জাক খুন হন। সেই থেকে দুই পরিবারে দ্বন্দ্ব লেগে থাকার পর গত চার দিন আগে বদর উদ্দীনের ছেলে সেনা সদস্য তোতা ছুটিতে বাড়িতে আসেন। এরই মাঝে গত রাতে মোবারকের বাড়ির ঘরের চালে আগুন দেওয়ার অভিযোগ উঠছে তোতার বিরুদ্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা হয় নি। তবে এলাকাবাসীর দাবী কে বা কারা মোবারকের ঘরে আগুন দিয়েছে তা কেউ দেখি নি। তাই কারো বিরুদ্ধে অভিযোগ করাও ঠিক নয়। এ ভাবে চলতে থাকলে আবারও একবার ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই খুব দ্রুত সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের আশ্বাস চেয়েছেন এলাকাবাসী।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার