আলমডাঙ্গায় ১০ বোতল ফেনসিডিলসহ গাফফার আটক
- আপলোড তারিখঃ
০৮-১২-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গাফফারকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের রায়হান আলীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল গাফফার (২৮) কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে ১০ বোতল ফেনসিডিল নিয়ে বাইসাইকেলযোগে আলমডাঙ্গায় আসার পথে ওসমানপুর-হারদীর পথিমধ্যে আলমডাঙ্গা থানা পুলিশের এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ তার বাইসাইকেলের গতিরোধ করে আব্দুল গাফফারকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গাফফার জানিয়েছে, আলমডাঙ্গার এক মাদকব্যবসায়ী তাকে ৭ হাজার টাকা দিয়েছিল ফেনসিডিল নিয়ে আসার জন্য।
এব্যাপারে আলমডাঙ্গা থানা পুলিশ গাফফারকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তার নামে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স