আলমডাঙ্গায় ১০ বোতল ফেনসিডিলসহ গাফফার আটক

আপলোড তারিখঃ 2018-12-08 ইং
আলমডাঙ্গায় ১০ বোতল ফেনসিডিলসহ গাফফার আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গাফফারকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের রায়হান আলীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল গাফফার (২৮) কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে ১০ বোতল ফেনসিডিল নিয়ে বাইসাইকেলযোগে আলমডাঙ্গায় আসার পথে ওসমানপুর-হারদীর পথিমধ্যে আলমডাঙ্গা থানা পুলিশের এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ তার বাইসাইকেলের গতিরোধ করে আব্দুল গাফফারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গাফফার জানিয়েছে, আলমডাঙ্গার এক মাদকব্যবসায়ী তাকে ৭ হাজার টাকা দিয়েছিল ফেনসিডিল নিয়ে আসার জন্য। এব্যাপারে আলমডাঙ্গা থানা পুলিশ গাফফারকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তার নামে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)