আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে
- আপলোড তারিখঃ
০৬-১১-২০১৮
ইং
শান্তি শৃংখলা উন্নয়ন ও নিরাপত্তায় সমাবেশ অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তায় উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্লা আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২২ আনসার ব্যাটালিয়ন ডিঙ্গেদাহ ও জেলা কমান্ড্যান্ট পরিচালক আইয়ুব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মামুনুর রহমান, সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অমর ফারুক। দামুড়হুদা আনসার ভিডিপির প্রশিক্ষক আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রওশন আরা, উপজেলা প্রশিক্ষক মিলন হোসেন, ডাউকী আনসার ও ভিডিপির দলপতি ওলিউর রহমান, কালিদাস আনসার ও ভিডিপির দলনেত্রী ওয়াহেদা খানম, আনসার সদস্য কামরুজ্জামান টিটু, আব্দুর রশিদ প্রমূখ। সভায় বিশেষ কৃতিত্বের জন্য আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
কমেন্ট বক্স