আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে

আপলোড তারিখঃ 2018-11-06 ইং
আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ছবির ক্যাপশন:
শান্তি শৃংখলা উন্নয়ন ও নিরাপত্তায় সমাবেশ অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তায় উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্লা আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২২ আনসার ব্যাটালিয়ন ডিঙ্গেদাহ ও জেলা কমান্ড্যান্ট পরিচালক আইয়ুব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মামুনুর রহমান, সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অমর ফারুক। দামুড়হুদা আনসার ভিডিপির প্রশিক্ষক আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রওশন আরা, উপজেলা প্রশিক্ষক মিলন হোসেন, ডাউকী আনসার ও ভিডিপির দলপতি ওলিউর রহমান, কালিদাস আনসার ও ভিডিপির দলনেত্রী ওয়াহেদা খানম, আনসার সদস্য কামরুজ্জামান টিটু, আব্দুর রশিদ প্রমূখ। সভায় বিশেষ কৃতিত্বের জন্য আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)