চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা
- আপলোড তারিখঃ
২৯-১০-২০১৮
ইং
আহত নাজমুলকে দেখতে হাসপাতালে নজরুল মল্লিক
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসভা শেষ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে নাজমুল নামের এক যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাজমুল দামুড়হুদা উপজেলার জয়রামপুরের সামসুল ইসলামের ছেলে। গতকাল রোববার বিকালে এ ঘটনা ঘটে। এদিকে, এ দুর্ঘটনার সংবাদ শুনে সন্ধ্যায় আহত নাজমুলকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। এসময় তিনি আহত নাজমুলের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা সাইদুর রহমান মাষ্টার, রকেট, খাজা প্রমূখ।
কমেন্ট বক্স