চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা

আপলোড তারিখঃ 2018-10-29 ইং
চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা ছবির ক্যাপশন:
আহত নাজমুলকে দেখতে হাসপাতালে নজরুল মল্লিক কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসভা শেষ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে নাজমুল নামের এক যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাজমুল দামুড়হুদা উপজেলার জয়রামপুরের সামসুল ইসলামের ছেলে। গতকাল রোববার বিকালে এ ঘটনা ঘটে। এদিকে, এ দুর্ঘটনার সংবাদ শুনে সন্ধ্যায় আহত নাজমুলকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। এসময় তিনি আহত নাজমুলের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা সাইদুর রহমান মাষ্টার, রকেট, খাজা প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)