আলমডাঙ্গায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক
- আপলোড তারিখঃ
০৫-১০-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার সাব্বির (২৮) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটক করেছে পুলিশ। রাস্তাঘাটে মানুষের সাথে অসদাচরণ করার অভিযোগে পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার শহিদুল ইসলাম মোল্লার ছেলে সাব্বির বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অভিযোগ রয়েছে সে নেশাগ্রস্থ হওয়ায় বিভিন্ন সময় মানুষের সাথে অসদাচরণ করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাপট্রিতে অসংলগ্ন আচরণকালে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে হাতুড়ি উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স