আলমডাঙ্গায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক

আপলোড তারিখঃ 2018-10-05 ইং
আলমডাঙ্গায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার সাব্বির (২৮) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটক করেছে পুলিশ। রাস্তাঘাটে মানুষের সাথে অসদাচরণ করার অভিযোগে পুলিশ তাকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার শহিদুল ইসলাম মোল্লার ছেলে সাব্বির বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অভিযোগ রয়েছে সে নেশাগ্রস্থ হওয়ায় বিভিন্ন সময় মানুষের সাথে অসদাচরণ করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাপট্রিতে অসংলগ্ন আচরণকালে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে হাতুড়ি উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)