বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ফার্মপাড়া রেল গেট থেকে সন্ধ্যারাতে ইজিবাইক চুরি

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গার ফার্মপাড়া রেল গেট থেকে সন্ধ্যারাতে ইজিবাইক চুরি
পুলিশের তড়িৎ পদক্ষেপে ইজিবাইক উদ্ধার : আটক ১ নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যা রাতে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া রেলগেট থেকে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। পুলিশের তড়িৎ পদক্ষেপে দেড় ঘন্টা পর ঈদগাহপাড়ার বাবুর ইজিবাইক চার্জারের ঘর থেকে চোরাই ইজিবাইক উদ্ধারসহ চোর সন্দেহে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার ইফতারের পর চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়া রেলগেট এলাকায় এ চুরির ঘটনা ঘটে। যাচাই বাছাই শেষে ইজিবাইক মালিককে ইজিবাইক ফেরত দেয়াসহ আটককৃতর বিরুদ্ধে অনুসন্ধান শেষে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। ইজিবাইক মালিক নূরনগর কোলনী পাড়ার মৃত গাজী রহমানের ছেলে ইসরাফিল হোসেন জানান, রোববার সন্ধ্যার সময় বড় বজার থেকে যাত্রী তুলে ফার্মপাড়া রেল গেট এলাকায় যায়। যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে এসে দেখি ইজিবাইকটি নেই। ``লোক মারফত জানতে পারি নিলার মোড় এলাকার শামিম তার ইজিবাইকটি নিয়ে ঈদগাহপাড়ার ভাংড়ি ব্যবসায়ী বাবুর ইজিবাইক চার্জার ঘরে রেখে পালিয়েছে। সাথে সাথে ইজিবাইক চুরির ঘটনাটি সদর থানায় জানায়। সদর থানার এসআই ইবনে খালিদ স্ট্যালিন ঈদগাহপাড়ার বাবুর অটো চার্জার ঘরে এসে শামিমের ফোন নাম্বারটা ম্যানেজ করে তাকে ফোন দেন। এসময় শামিমের দেয়া তথ্যমতে জানা যায়, অটো চার্জার ঘরের চাবিটি একই এলাকার জাহাঙ্গীরের কাছে আছে। পরে জাহাঙ্গীরের স্ত্রী’র কাছ থেকে চাবি নিয়ে অটো চার্জার ঘর খুলে চোরাই ইজিবাইকটি থানা হেফাজতে নেন। একই সাথে চোর সন্দেহে ঈদগাহপাড়ার আমিনের ছেলে জাহাঙ্গীরকে (৩৬) আটক করেন। সদর থানার এসআই ইবনে খালিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইজিবাইক চুরির বিষয়টি জানার পর ঈদগাহপাড়ার ভাংড়ী ব্যবসায়ী বাবুর ইজিবাইক চার্জারের ঘর থেকে ইজিবাইকটি উদ্ধারসহ চোর সন্দেহে একই এলাকার জাহাঙ্গীরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত আসামী ও ইজিবাইকটি থানা হেফাজতে নেয়া হয়। পরে ইজিবাইক মালিককে তার ইজিবাইকটি ফেরত দেয়া হয়। একই সাথে আটককৃত আসামীর বিরুদ্ধে পূর্বের কোন খারাপ রেকর্ড না থাকাই তার বিষয়টি যাচাই বাছাই শেষে পরবর্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ