বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ২

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০১৮ ইং
দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ২
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় সালেহা ও সাবিনা নামে দুইজন মারাত্মকভাবে আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কোমড়পুর গ্রামের মৃত আক্কাস আলীর মেয়ে সালেহার পিতার ভাগে পাওয়া জমি দীর্ঘদিন ধরে প্রতিবেশী দু’ভাই মফিদুল ও কাশেমের দখলে ছিল। গতকাল রবিবার সকালে সালেহা প্রতিবেশী মফিদুল ও কাশেমকে তার জমি ফিরিয়ে দিতে বললে তাদেরা ভিতর দ্বন্দ বাধে। এসময় মফিদুল ও কাশেম সালেহাকে বেধড়ক মারপিট করে। সালেহার ভাইয়ের মেয়ে সাবিনা ঠেকাতে গেলে তাকেও মারপিট করে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ