বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ রেলপাড়ার রুবেল আটক

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ রেলপাড়ার রুবেল আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ রেলপাড়ার রুবেলকে আটক করেছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে শহরের একাডেমি মোড় থেকে ১০পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীও ফোর্স একাডেমি মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রেলপাড়ার চাঁন মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামী সোহেলকে (২০) আটক করেন। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ