দর্শনায় ইয়াবাসহ কুড়ালগাছির মিস্টার আটক
- আপলোড তারিখঃ
০৪-০৬-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনা মোবারকপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ পিচ ইয়াবাসহ মিস্টারকে (৪০) আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। মিস্টার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি বাজারপাড়ার আমিরুলের ছেলে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে সাড়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায়। এসময় ৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিস্টারকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামালা দায়ের করে গতকালই রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে।
কমেন্ট বক্স