বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৩

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০১৮ ইং
মেহেরপুর রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৩
মেহেরপুর প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ২ মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলো- সবগুলের ছেলে মিয়ারুল, ফরজুদ্দীনের স্ত্রী ফজিলা ও জিনারুল ইসলামের স্ত্রী আজিবন নেছা। আহত ৩ জনকে আহত অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রবিবার সকালের দিকে সদর উপজেলার রাজনগর গ্রামের শেখপাড়ায় প্রতিপক্ষ মিয়ারুল ও জিনারুলদের সাথে সংঘর্ষ বাধে। বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ