দর্শনায় সুরমা আবাসিক হোটেলে ছিনতাই : নগদ টাকা ও মোবাইল লুট
- আপলোড তারিখঃ
০৩-০৬-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনা-রেলবাজার সুরমা আবাসিক হোটেলে ভোর রাতে ছিনতাইকারীরা তান্ডব চালিয়েছে। এসময় হোটেলে থাকা লাগেজ ব্যবসায়ীর কাছে নগদ ১ লাখ টাকা ও ৫ জনের কাছে থাকা ৭টি মোবাইল ফোন লুট করে নিয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে রয়েল পরিবহনযোগে ৫ জন ল্যাগেজ ব্যবসায়ী মাছুদ (৪০), আমজাদ (৪৫), আওলাদ (৩৭), সপ¦ন পাল (৩০) ও সোহেল (২৮) ভারতে যাওয়ার উদ্দেশ্য দর্শনায় আসে। এসময় কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য দর্শনা রেলবাজার সুরমা আবাসিক হোটেলে ওঠে। এর পরপরই ৮-১০জনের একটি ছিনতাইকারীর দল ওই হোটেলে তান্ডব চালায়। এসময় ব্যবসায়ীদের কাছে থাকা নগত ১ লাখ টাকাসহ ৫ জনের কাছে থাকা ৭টি মোবাইল ফোন ও জামা কাপড়ের ব্যাগ লুট করে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা মাসুদ নামের একজন ব্যবসায়ীর মাথায় বাটাম দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন।
ব্যবসায়ীরা জানায়, এর আগেও আমরা ঢাকা থেকে এসে এই আবাসিক হোটেলে উঠেছি। তবে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে আবাসিক সুরমা হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে মালিক জানান, আমাদের হোটেলে এমন ছিনতাইয়ে কোন ঘটনা ঘটেনি। এমন কিছু ঘটলে স্থানীয় লোকজন ছুটে আসতো। এ বিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইউনুছ আলী জানায়, আমি ভোর ৬টা পর্যন্ত টহলে ছিলাম। টহলরত অবস্থায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। তবে বিকালে দিকে এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। আমরা তদন্তে যাব। তবে স্থানীয়রা জানায় ইতিপূর্বেও বেশ কয়েকবার দর্শনা রেলবাজারের পাশাপাশি অবস্থিত এ হোটেল দুটিতে এ ধরনের ঘটনা ঘটলেও পুলিশ এ পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি।
কমেন্ট বক্স