বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের ইফতার মাহফিলে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের ইফতার মাহফিলে হুইপ ছেলুন জোয়ার্দ্দার
আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকাররা নিরলস পরিশ্রম করেন নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক ভবনের ২য় তলায় এ আয়োজন করা হয়। ডিরেক্টর জেনারেল ম্যানেজার (ডি.জি.এম) নিতেন্দ্রনাথ দাস’র নিমন্ত্রণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। হুইপ ছেলুন বলেন, ‘ব্যাংকিং খাত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকাররা নিরলস পরিশ্রম করেন। আমি তাদের উত্তরোত্তর সফলতা ও সুস্থতা কামনা করছি।’ এ ছাড়াও যে সকল কর্মকর্তা-কর্মচারী চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন তাদের সার্বিক খোঁজ খবর নেন তিনি। তিনি সোনালী ব্যাংক, চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ সোনালী ব্যাংকের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার ফখরুল ইসলাম, এনএসআই-চুয়াডাঙ্গা’র সহকারী পরিচালক তপু ভৌমিক। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এ.জি.এম) শহিদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এ.জি.এম) নাজমুল হক, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-২০২) সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ চুয়াডাঙ্গা প্রিন্সিপাল কমিটির সাধারণ সম্পাদক আনছার আলী, সহ-সভাপতি সামসুজ্জামানসহ সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন এবং বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ। সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার অফিসার ফজলুল হকের পরিচালনায় ইফতার মাহফিল পূর্বক দোয়া করেন চুয়াডাঙ্গা বিএডিসি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইবাদত হোসেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ