মেহেরপুরে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৩-০৬-২০১৮
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলেন- সদর উপজেলার শালিকা গ্রামের ফুল চাঁদের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের সালামের ছেলে মো. সজিব (১৯)। ডিবির ওসি শাহিনুজ্জামান জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম পৃথক দুটি অভিযান চালিয়ে এদেরকে আটক করে। দুপুরে শালিকা গ্রামে অভিযান চালিয়ে ডিবির এসআই মোস্তফা শওকত জামান ৫ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আনোয়ার হোসেনকে আটক করে। বিকালে রাধাকৃষ্ণপুর ধলা গ্রামে ডিবির এসআই মীর মেজবাহুর দারাইন অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইনসহ সজিব নামের এক যুবককে আটক করে।
কমেন্ট বক্স