বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে চড়া দামে নিম্নমানের সার : ভোগান্তিতে কৃষক

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০১৮ ইং
জীবননগরে চড়া দামে নিম্নমানের সার : ভোগান্তিতে কৃষক
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগরে সার বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ কৃষকরা। সরকার নির্ধারিত মূল্যে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার কিনতে পারছেন না প্রান্তিক কৃষকরা। প্রতিটি ইউনিয়নে ডিলারদের সার বিক্রির কথা থাকলেও অধিকাংশ ডিলার তা মানছেন না। এতে বাধ্য হয়ে সরকারের বেঁধে দেয়া ১২০০ টাকা মূল্যের প্রতি বস্তা বাংলাদেশী টিএসপি সার ১৬৫০ টাকা দরে খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে হচ্ছে কৃষকদের। বাজার মনিটরিং না থাকাকে দায়ী করেছেন কৃষকরা। তথ্যনুসন্ধানে জানা গেছে, সরকারি নিয়ম মোতাবেক প্রতিটি ইউনিয়নে একজন করে সার ডিলার নিয়োগ দেয়া হয়েছে। নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির বাধ্যবাধকতা থাকলেও ডিলাররা তা মানছেন না। ইউনিয়নের সার ডিলাররা পৌরসভার মধ্যেই অধিকাংশ সার ব্যবাসয়ীরা সার বিক্রি করে আসছেন। এতে বাধ্য হয়ে স্থানীয় পাইকারি ও খুচরা সার বিক্রেতাদের কাছ থেকে চড়া দামে টিএসপি সার কিনতে হচ্ছে প্রান্তিক কৃষকদের । জীবননগর পৌর শহরের দত্তনগর সড়কের দু’পাশে একাধিক ইউনিয়নের সারের ডিলার রয়েছে। অথচ ওই ডিলারদের ইউনিয়নে গোডাউন থেকে প্রান্তিক কৃষকদের কাছে সার বিক্রির কথা রয়েছে। তা না করে এসব ইউনিয়নের কৃষকদের এলাকার পাইকারী ও খুচরা দোকান থেকে বাড়তি দামে সার ক্রয় করতে হচ্ছে। রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের কৃষক রাজ্জাক আলী বলেন, আমাদের এলাকায় সারের কোন ডিলার আছে কিনা আমার জানা নেই। আমরা শহরের গোডাউন থেকে সার কিনতে বাধ্য হচ্ছি। একই কথা জানালেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের কৃষক গোলাম রহমান। তিনি বলেন, আমরা দেশীয় টিএসপি সার প্রতি কেজি ৩৩ টাকা দরে কিনছি। অথচ সরকার নির্ধারিত মূল্য মাত্র ২৪ টাকা। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, প্রতিটি ইউনিয়নে বিসিআইসি অনুমোদিত একজন করে সার ডিলার রয়েছেন যারা কৃষকদের হাতের নাগালে সার পৌঁছে দেবেন। যদি কেউ অনিয়ম করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং যেসব ডিলাররা শহরে ব্যবসা করছেন তাদের স্ব স্ব ইউনিয়নে ব্যবসা পরিচালনা করতে বাধ্য করা হবে। এদিকে অসাধু সার ডিলারদেও এহেন কান্ড দেখে সাধারণ কৃষকরা হতাশ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ