বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ১শ’ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০১৮ ইং
আলমডাঙ্গায় ১শ’ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে হারদীর ওসমানপুর থেকে সাইফুল ইসলাম (৩৬) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১শ’পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের মৃত আফসার উদ্দিন বিশ^াসের ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। শনিবার সকালে ১শ’ পিস ইয়াবাসহ সাইফুল মোটরসাইকেলযোগে যাওয়ার পথে গোপন সংবাদের ভিিিত্ততে আলমডাঙ্গা থানার এসআই আশিক ও এএসআই হামিদ রাস্তায় অবস্থান নেয়। এ সময় সাইফুল মোটরসাইকেল যোগে দ্রুত বেরিয়ে গেলে পুলিশ তাকে ধাওয়া করে। সে ওসমানপুর-মালিহাদ সড়কের খালের কাছ পৌছালে পুলিশ তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এ ছাড়াও উপজেলার কামালপুর গ্রামের ঝড়– মন্ডলের ছেলে আকবার আলীকে মাদক সেবনের দায়ে থানার এসআই হামিদ আটক করেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ