বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গার ৩ যুবক আহত

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০১৮ ইং
কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গার ৩ যুবক আহত
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জের তিন যুবক গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের হামিদ আলীর ছেলে রকি (২২) ও একই গ্রামের জিয়ারুল (২২), শিলন (২২) ও ইয়ারুল (২৮) নামের তিন যুবক সরোজগঞ্জ বোয়ালিয়া থেকে আলমসাধুযোগে কুষ্টিয়ার মিরপুরে লিচু কিনতে যায়। এ সময় পোড়াদহ কালিপাড়া নিকট পৌছালে সামনের দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রকিসহ তার সফর সঙ্গীরা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রকিসহ তার সঙ্গীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ