ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, স্বরচিত লেখা পাঠ, আড্ডা, মোনাজাত এবং ইফতার গ্রহনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৯০তম পদধ্বনি আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ আসর অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে চিরায়ত সাহিত্য থেকে কবি সুভাষ মুখোপাধ্যায়ের ‘শূণ্য’ কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার এডভোকেট বজলুর রহমান। স্বরচিত লেখা পাঠ করেন কবি অমিতাভ মীর, গোলাম কবীর মুকুল, অধ্যাপক আব্দুল মোহিত, আহাদ আলী মোল্লা, মো. আনছার আলী, আব্বাস উদ্দীন, হোসেন মোহাম্মদ ফারুক, ইদ্রিস ম-ল, এম এ মামুন, জুবায়ের হাসান, হারন অর রশিদ, জাহিদুল ইসলাম, ডা. কামরুজ্জামান মধু, সিরাজ উদ্দীন, মো. আবুল কাসেম, খালেকুজ্জামান, প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন অধ্যাপক আব্দুল মোহিত, মোহাম্মদ তৌহিদ হোসেন, এডভোকেট বজলুর রহমান, মো. আবুল কাসেম, জাহিদুল ইসলাম, আহাদ আলী মোল্লা প্রমূখ। লেখাপাঠ শেষে ইফতারপূর্ব এক মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগরিবের আজান ধ্বনির সাথে সাথে উপস্থিত লেখিয়ে ও অতিথিবৃন্দকে নিয়ে ইফতার গ্রহন করা হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় কৃষক লীগের এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দলীয় অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সাহাবুল হক, জেলা কৃষক লীগের সদস্য বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, সদস্য আবুল কালাম আজাদ, কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজিব কুমার ব্যাধ। এসময় উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা কাউসার আলী কসর, শফিউদ্দিন, মহিলা কৃষক লীগ নেত্রী নার্গিস খাতুন, উপজেলা কৃষক লীগের সদস্য বিজয় কুমার, মিলন আলী, দেলোয়ার হোসেন, রাম কুমার, ননি, প্রিয়, নাজমুল হক, কালাম, মাসুদ, রিফাত প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সিয়াম সাধনার এ মাসে আমাদের ন্যায় নিষ্ঠার শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যেনো সততার সাথে দেশের মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে পারি। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মো. মুরছালিন।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর বিএনপির উদ্যেগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দর্শনা পুরাতন বাজারস্থ শাহ বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতের সভাপতিত্বে দলের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সভাপতি রহম আলী, বিএনপি নেত আব্দুর রব, ইদ্রিস আলী, আশরাফুল হক, হেলাল, আব্দুল হাই, মাসুদ মাস্টার, মনিরুল ইসলাম, মাসুদ রানা, আমিরুল খান, বাবলুর রহমান, আব্দুল গনি, নাফিজ আক্তার, সুলতান, নজরুল মাস্টার, মুকুল, শক্তি, নুরজামাল, নাসির উদ্দিন, আব্দুল মালেক, আসাদুল হক, বক্কর প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু জাফর।
এদিকে, দর্শনা পৌর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দর্শনা ফুলতলা চত্বরে বিকাল সাড়ে ৪টার সময় দর্শনা পৌর জাদসের সভাপতি জুলফিকার হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আকসিজুল হক রতন। তিনি তার বক্তব্য বলেন, আগামীতে ১৪ দল জোটকে ধরে রাখতে জাসদের সকল পর্যায়ের নেতা কর্মীকে সংগঠিত করতে হবে। দলের মধ্যে যে ভুল বুঝাবুঝি রয়েছে তা নিরশন করে জাসদকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে হবে। এছাড়া তিনি ১৪ দলের নেতাকর্মীকে সঠিক পথে পরিচালনা করে দলমত নির্বিশেষে সকল মানুষের মন জয় করে আবার ক্ষমতা ধরে রাখার প্রতি আহবান জানান। ১৪ দলের ওর্য়াকাস পাটির জেলা সভাপতি সৈয়দ মজনুর রহমান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। এছাড়াও দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, জেলা জাসদের সমাজ সেবা সম্পাদক আসির উদ্দিন কলম, পৌর জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিটু, সাবেক পৌর জাসদের সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, শ্রমিক জোটের নেতা জাকির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুস সামাদ আজাদ বিপু।
অপরদিকে, দর্শনা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দর্শনা অংকুর আর্দশ বিদ্যালয় চত্বরে বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল স্বরচিত কবিতা পাঠের আসরে প্রধান অতিথি হিসাবে উপিস্থত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, সাবেক ব্যাংক অফিসার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন। স্বরচিত কবিতা পাঠ করেন আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক মিজানুর রহমান, কবি মুরশিদ আলম, এরেঙ্গ আলী, শফিকুল ইসলাম সাবু, ঈশিদা পারভীন, খালেদা খানম। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আরতি হালসানা।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের ‘লা ভোগ’ রেস্তরায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেসক্লাবের সভাপতি মো. আলামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রেজাউল করিম। মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিক-উল আলম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা কামারুজ্জামান খান।

গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনী মহিলা কলেজপাড়ার বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নানের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাংনী সন্ধ্যানী স্কুল এন্ড কলেজের হলরুমে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজ সেবক ও মহিলা কলেজপাড়া মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি মহাসিন আলী, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বশির উদ্দীন। দোয়া পরিচালনা করেন মহিলা কলেজপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফাজ্জেল হক।