বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় নাশকতা মামলায় বিএনপি নেতা আক্কাস গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০১৮ ইং
দর্শনায় নাশকতা মামলায় বিএনপি নেতা আক্কাস গ্রেফতার
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে বিএনপি নেতা আক্কাসকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃগস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। আক্কাস হাউলি ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং জয়রামপুর গ্রামের আফছারের ছেলে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত ওসি এমদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে এসআই মেজবা উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান উপজেলার জয়রামপুর গ্রামে। এসময় দর্শনায় নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বিএনপি নেতা আক্কাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে ওই দিনই চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ