বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০১৮ ইং
জীবননগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জীবননগর অফিস: জীবননগর বৈদ্যনাধপুরে বজ্রপাতে সাজউদ্দিন মেগা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল বিকালে বৃষ্টির সময় মেগা বাড়ি থেকে মুগের জমিতে মুগ তুলতে যায় সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ওর্য়াড মেম্বার শ্যামল বলেন, বৃহস্পতিবার বিকালে আমি শুনতে পেলাম মেগার মুগ তুলতে যেয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ সংবাদ শুনে আমি স্থানীয়দের সাথে নিয়ে তার মুগের জমিতে যায়। সেখানে গিয়ে দেখি বজ্রপাতে তার সমস্ত শরীর পুড়ে গেছে। এ সময় সকলে মিলে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আশা হয়। গতকাল রাতে তার নিজ গ্রামের কবর স্থানে দাফন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ