পৌরসভার সকল উন্নয়ন নাগরিকদের কর প্রদানের উপর নির্ভর করে
- আপলোড তারিখঃ
৩১-০৫-২০১৮
ইং
চুয়াডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা ও নগর সমম্বয় কমিটির সভায় পৌর মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও নগর সমম্বয় কমিটির (ঞখঈঈ) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার সময় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মো. ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবু বকর বিশ্বাস ৪৫ কোটি ৯২ লাখ ৮৯ টাকার বাজেট ঘোষণা করেন। রাজস্ব বাজেট ১১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৭৫৬ টাকা, এডিপি ও প্রকপ্ল ৮ কোটি ৬ লাখ ৯৬ হাজার ৩৩৩ টাকা, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ (সেক্টর) প্রকল্প (টএওওচ-ওওও) ২৬ কোটি ১২ লাখ টাকার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ই¯্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান সেলিম, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ (সেক্টর) প্রকল্পের (টএওওচ-ওওও) আঞ্চলিক কো-অর্ঢিনেটর মো. আক্তারুজ্জামান, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, পৌরসভার সকল কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি গোলাম মর্তুজা, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক আহাম্মদ আলী, নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী প্রমুখ। সভায় উপস্থিত সকলে প্রস্তাবিত বাজেটের কিছুটা সংযোজন এবং পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন। উপস্থিত সকলের প্রশ্নের উপর ব্যাখ্যা প্রদান করেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম।
এসময় পৌর মেয়র মো. ওবায়দুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি পৌর পিতা হিসেবে নয়, পৌর সেবক হিসেবে কাজ করতে চাই এবং সেই লক্ষ্যেই আপনাদের সহযোগীতায় আমি কাজ করে যাচ্ছি। তাই বাজেট সভার পূর্বে উঠান বৈঠকের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমি এবং সংশ্লিষ্ট কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ ওয়ার্ডবাসীর সাথে আলোচনা করেছি। সেখানে ওয়ার্ডবাসীর সমস্যাগুলি লিপিবদ্ধ করে তারপর বাজেট প্রস্তুত করা হয়েছে। তবে পৌরসভার সকল উন্নয়ন পৌর নাগরিকদের কর প্রদানের উপর নির্ভর করে। তাই উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে সম্মানিত পৌর নাগরিদের সময়মত পৌর কর ও পানির বিল পরিশোধ করার জন্য আহবান জানাচ্ছি।
কমেন্ট বক্স