বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার উকতো গ্রামে গলায় দেশীয় অস্ত্র ধরে বাগান থেকে আম-কলা লুট : আহত-২

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গার উকতো গ্রামে গলায় দেশীয় অস্ত্র ধরে বাগান থেকে আম-কলা লুট : আহত-২
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের উক্ত গ্রামে মালিকানাধীন জমির বাগান থেকে বিপুল পরিমাণ আম ও কলা লুটসহ বাগান তছরুপ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ছাড়াও তাদের হামলায় আপন দু’ভাই আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।জমির মালিক নাজমুল হক বলেন, শংকরচন্দ্রের উক্ত গ্রামের মাঠে আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৮বিঘা জমির উপরে আমবাগান রয়েছে। আমার পিতা পটল বিশ্বাসের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে আমি ও আমার ভাইয়েরা বাগানটি ভোগ দখল করে আসছি। মঙ্গলবার সকাল ৬টার দিকে দামুড়হুদা জয়রামপুরের মৃত লাল মোহাম্মদের ছেলে জাহিদ হোসেনসহ তার আরও ৯ সঙ্গী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাগানে ঢুকে আম পাড়ছে এমন খবর পেয়ে আমি ও আমার ভাই বিপ্লব, সাঈদ, সুজন ও লিখন সেখানে উপস্থিত হই। তাদের বাঁধা দিতে গেলে জাহিদের সঙ্গী সন্টু ও মঙ্গল আমার গলায় দা’ধরে রাখে ও তার বাকী সঙ্গীরা আম পাড়তে শুরু করে। একপর্যায়ে তাদের হামলায় আমার ভাই বিপ্লব আহত হয়। পরে খবর পেয়ে গ্রামের লোকজনকে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখে তারা লুটকৃত ৪-৫ মণ আম নিয়ে ভ্যানযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ছাড়াও মঙ্গলবার দুপুরে একই ব্যাক্তিরা জাহিদের নেতৃত্বে আমাদের কলাবাগান থেকে ৫০ কাঁধি কলা কেটে নিয়ে যায়। এবং আমাদের বর্গাচাষী শেরেগুল কর্তৃক একবিঘা জমিতে রোপণকৃত কলাগাছের চারা উপড়ে ফেলে রেখে যায়। অভিযুক্ত জাহিদ বলেন, ‘চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়ার মৃত মুরাদ্দৌলার ছেলে শাহজালাল লিটন এই জমি তার দাবি করে আমাকে দেখাশোনার দায়িত্ব দেয় এবং আম পাড়ার জন্য বলে। আমি তার কথা মতই লোকজন নিয়ে ৪-৫ ক্যারেট আম খাওয়ার জন্য নিয়ে এসেছি।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ