বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে ইফতার মাহফিলে শরীফুজ্জামান শরীফ

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০১৮ ইং
কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে ইফতার মাহফিলে শরীফুজ্জামান শরীফ
ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে স্বৈরাচারী সরকারকে হটাতে হবে সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ। `` প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে অবৈধ হাসিনা সরকার রাজনৈতিক মামলাকে হাতিয়ার হিসাবে অব্যাহত ব্যবহার করছে। জাতীয়তাবাদী শক্তি জনগণের শক্তি, এ শক্তিকে ভয় ভীতি দেখিয়ে বিচলিত করা যাবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে আওয়ামী বাকশালীদের সকল চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত। খালেদা জিয়ার মুক্তির জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি পাতানো সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। তারা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সকল ষড়যন্ত্র রুখে স্বৈরাচারী সরকারকে হটাবে। এজন্য ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জেলা যুবদলের নেতা মনিরুজ্জামান লিপটন। এসময় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান, নাসির উদ্দীন, নাগদাহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রাশেদুজ্জামান বাবু, মানোয়ার, শরিফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা মুনসুর রহমান, মশিউর রহমান, আরিফুল ইসলাম, যুবদল নেতা নজরুল সরকার, মামুন রহমান, খাজা উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, কৌশিক আহম্মেদ রানা, নাঈম ইসলাম, শাহিদ সিদ্দিকী সোহেল, ইমরান, রাজা, শাহিন, আমির, জিতু, সেতু, খকন, জাফর, শাহিদ, মানিক, তাইপুল, আব্দুল্লাহ, মাসুদ, রাব্বি, মাহবুব, সরোজগঞ্জ ছাত্রদল নেতা রমজান, সোহাগ, রাকিব, মিজান, সবুজ, রায়হান, তুহিন খাঁন, শিহাব ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মাস্টার।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ