বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০১৮ ইং
পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ও হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: রমজান মাসজুড়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সুরক্ষার অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ ও হিজলগাড়ী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে সরোজগঞ্জ বাজারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ও হিজলগাড়ীর ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পৃথক দু’টি অভিযান পরিচালনা করে এ দন্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। কোর্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি ও ¯িœগ্ধা দাস। অভিযানকালে বাজারের রেহেনা ষ্টোরের মালিক উজ্জল হোসেনকে ৬ হাজার টাকা, জামাল ষ্টোরের মালিক জামাল হোসেনকে ৪ হাজার টাকা ও নিউ ভাই ভাই ষ্টোর সাইদুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় দোকানের পণ্যে মোড়ক ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় এ দন্ড কার্যকর করা হয়। এদিকে মঙ্গলবার বিকাল বেলা ২টা ৪০ থেকে সাড়ে ৩টা পর্যন্ত সরোজগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ও সিব্বির আহমেদ। এ সময় বাজারের রেন্টু ষ্টোরের মালিক আনোয়ার হোসেনকে ৮হাজার টাকা ও সুমন ক্লাসিক ষ্টোরের মালিক দেলোয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগে জানা যায়, উভয় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮/৫১/৫৩ ধারায় এ অর্থদন্ড দেয়া হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভোগ্য পণ্য বিক্রিতে বিশেষ সর্তকতা ও সঠিক পরিমাপে মালামাল বিক্রির নির্দেশনা দেয়া হয়। অভিযানে অংশ নেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, পেশকার আব্দুল লতিফসহ জেলা পুলিশের সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ